কাক ও খরগোশের গল্প :

একটি কাক গাছের মগডালে বসে ছিল । কিছুই করছিল না । শুধুই বসে থাকা।
গাছের নিচের খরগোশটি তাকিয়ে তাকিয়ে তা দেখছিল, একসময় ভাবল আমিও তো সারাদিন কোন কাজ ছাড়াই বসে থাকতে পারি !
যে ভাবা সেই কাজ
খরগোশটি গাছের নীচে বসে ছিল হঠাঃই একটি শিয়াল আক্রমন করল এবং খরগোশটিকে মুখে নিয়ে চলে গেল।
গল্পের সারমর্ম : কাজ থাকুক আর নাই থাকুক বসে থাক সমস্যা নাই কিন্তু শর্ত উপরে বসতে হবে তাহলেই রক্ষা !

গল্পটি লেখার কারণ নিশ্চয় আছে,

আজ অফিসে আমি আর আমার বস, সকালে এসে বসকে পাইনি এল ১ঘন্টা পরে, ভাল ঘন্টা দুয়েক পরে রুমে উকি দিয়ে দেখি কাজ বাদ দিয়ে গান শুনছে। আমিও ভাবলাম কি আর করা, আমিও বেশ কিছু ডাওনলোড দিলাম, সাথে চ্যাটিং চলছে।
হঠাৎই আচমকা বস এসে হাজির, এসব দেখে ধুমাইয়া ঝাড়ি, ঝাড়ি কাকে,কত প্রকার বুঝিয়ে দিলেন। কি আর করা হজম ছাড়া তো উপায় নেই।
মনে মনে বলি আমি তো তাও চ্যাটিং করছি, কিন্তু আপনি তো তাওনা।

সবকিছু হজম হলে গল্পটির সাথে নিজেকে মেলালাম, বাস্তবেই তাই উপরে বসে থাক কাজ কর আর নাই কর কোন সমস্যা নাই, আর নীচে থাক তো মর


প্রথম প্রকাশ - somewhereinblog.net
১৮ই মে, ২০০৭ দুপুর ২:১৯