শুরু হল তবে এ পথ চলা …
গতকাল “পহেলা বৈশাখ
-১৪১৬” কে বরণ করবার পর সে আনন্দের মাত্রাকে আরো সজীব করে রাখবার জন্য চালু করেছিলাম
আমার এই নতুন সাইটটি। নববর্ষের এ উজ্জ্বল আনন্দের সাথে সামনের প্রতিটি দিনের প্রতিটি
উপলক্ষকে তার অনুভূতির সাথে মিশে থাকা ঘটনাপ্রবাহকে সবার সাথে ভাগ করে নেবার জন্যেই
এ “প্রচেত্য ডায়েরী”
প্রবল ইচ্ছে রয়েছে,
প্রতিদিনের কিছু না কিছু বলা কথা, জানাবার কথা, প্রছন্ন অজানা কথা লিখে এ পাতাটিকে
স্মৃতি পাতা করে রাখবার। তবুও সময়ের সাথে যেভাবে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে তাতে হেরে
যাবার ভয়ও উড়িয়ে দেয়া যায়না। তারপরেও চেষ্টা থাকবে শতভাগ।
স্বাধীনভাবে নিজের কথা
বলবার ক্ষেত্রে যখন নিজস্ব স্বাধীনতায় যুক্ত হয় প্রকাশের অধিকার তখন উপলব্ধ ব্যক্তিস্বাধীনতায়
যে আঙ্গিকে লেখাগুলো ব্লগ পতায় দেখা যায় সেটা শুধু লেখাই নয় সামগ্রিক জীবনের প্রতিফলিত
প্রতিচ্ছবি –ই মনে হয়।
একান্ত ভাবনাগুলোকে
কখনো সম্প্রসারিত, কখনো সংকুচিত বা সংযোজন, পরিবর্ধন, পরিমর্জন করে স্বকীযতাকে প্রকাশ
করাই এ “প্রচেত্য ডায়েরী’র” মূল ভাবনা।
কিন্তু অবশেষেও কিছু
কথা বাকী থাকল, না বললে নিজের সাথেই অর্ন্তযুদ্ধে আহত হবার সম্ভাবনা থাকে। যে সত্যের
কেন্দ্রীয় চরিত্রে আমার এ ডায়েরী’র সম্মানিত পাঠকে’রা। পথ ভুলে যারা এ সাইটে চলে আসবেন
এবং মূল্যবান সময় দিয়ে কিছুটা সময় অতিক্রান্ত করবেন তাদের জন্য রইল আমার আগাম শুভেচ্ছা
ও শুভকামনা। প্রাণবন্ত উচ্ছল ভালবাসায় পাঠকে’রা যেন সিক্ত হন সে চেষ্টায় থাকবে।
তবে শুরু হোক এ পথ চলা
………………………..
প্রচেত্য/১৫’এপ্রিল,
২০০৯