দিনটি ছিল; ১৪ এপ্রিল, ২০০৯- মঙ্গলবার
গতকাল ছিল পহেলা বৈশাখ, বাংলা ১৪১৬ সনের প্রথম দিন।
খুব ঘটা করে যে পালন করতে হবে সেরকম কোন রুটিন করা
ছিলনা, বরং এটা ঠিক করা ছিল অফিসে যেতে হবে, ১০টায় অফিসে পৌছে যাই। যথারীতি কিছুটা
ব্যস্ততা কম থাকলেও এক সময় খুব বেড়ে যায়। সকলকে মিষ্টি খাওয়াতে হবে সে যোগাড় করতেই
অনেকটা সময় চলে গেল।
রাতে যখন বাসায় ফিরি এক ঠোঙা বাদাম পকেটে পুরে রাস্তার
অবস্থা দেখে মাথা খারাপ, এত্ত মানুষ। গাড়ী তো নেয়ই বরং হেটে চলাও মুশকিল। যাই হোক
ভাগ্য সুপ্রসন্ন বলতেই হবে। ভালই ভালই একটাতে চান্স পেয়ে উঠে পড়লাম কিন্তু বিধি বাম,
এতো জ্যাম রাস্তায় এক মিনিট চলে তো পাঁচ মিনিট জ্যামে। খুবই অস্বস্তি লাগছিল-গাড়ীতে
প্রায় ঘুমিয়ে পড়েছিলাম।
যখন বাসাতে পৌছে যাই, মাথাটা প্রায় ধরা। এদিকে ওই
এলাকায় পানির সমস্যা ছিলা, পানিও ছিলনা। মেজাজটাই গরম হল।
রাতের খাবারের পর দেখি মাথাটা তখনও ধরে আছে। কাল রাতে
অনেক আগেই শুয়ে পড়েছি।