আজ বেশ আগেই ঘুম থেকে উঠেছি, বাড়ীতে মেহমান ছিল এমনিতেই সামনে পরীক্ষা, নিজে থেকেই ভোরে ওঠার চেষ্টা করি আজ মা’ই ডেকে দিলেন।

 

পানি না থাকার নিত্যদিনের এ অভিযোগ এখন আর বলতেও ভাল লাগেনা, না লাগলেও সহ্য করেও নেয়া যায়না। বাড়ীওযালার কিছু গাফিলতি আছে তারপরেও পুরো এলাকায় সমস্যা। আজ তো রীতিমত সকালেও পানি দেবার নাম গন্ধ নেই, তার উপর মর্টর নাকি নষ্ট! হয়েছে কাজ যা হবার তাই। পরে আর কি করার বালতি, হাড়ি পাতিল নিয়ে যে যার মত নীচ থেকে পানি তুললাম। অনেক কষ্টের কাজ এটা।

 

কাল রাত থেকেই মাথায় ভন ভন করছিল এই ওয়েব সাইটটিকে কিভাবে আপগ্রেড করা যায়। আসলে অফিসের কাজেও মন বসাতে পারছিলাম না। সার্চ করে করে এক একটা টুল পাই তাই দিয়ে দেখি কেমন হচ্ছে, আবার ডিলিট করে আবার নতুন। এভাবেই আজ দিনের অনেকটা সময় চলে গেল।

 

মাঝে জিএম (এডমিন)এর একটি মেইল করতে বেমালুম ভুলে গিয়েছি। স্যারের আজ না আসার কথা থাকলেও হঠাত চলে আসলেন। তিনিও আসলেন আর আমি ধরা খেলাম। যাই হোক স্যার ঝাড়ি দেইনাই।

 

শেষ বিকেলে মিষ্টি মুখ হল, কিন্তু মিষ্টি মুখের কারণ জানতে পারিনাই তাই জানানোও হলনা।