আজ বৃহস্পতিবার - ২৩ এপ্রিল, ২০০৯

 

সকালে পড়ার টেবিলে বসতেই পড়াতে আর মন বসাতে পারলামনা। অনেকদিন ধরে ব্লগে কিছু লেখা হয়না। আজ সকালেই সে কথা মাথায় চেপে বসল। কি লেখা যায়, লেখার শিরোনাম কি হতে পারে, কনটেন্ট কি হবে ইত্যাদি এসব ওসব। বইয়ের সামনে মাথা গুজে রেখে এইসব হাবিজাবি চিন্তা করেই চলেছি।

 

আজ যে বাসটিতে চড়ে অফিসের উদ্দেশ্য রওনা দিয়েছি মনে হল ভূলই করেছিলাম। যে রাস্তা দিয়ে আসার কথা ওই রাস্তায় না গিয়ে পথ শর্টকাট করার জন্য অন্য রাস্তায় ঢুকল, যেমন কাজ তেমনি ট্রাফিক সার্জেন্ট দিল বাসটাকে ঘুরিয়ে। যা হবার তাই হল, এমনিতেই দেরীতে রওনা দিয়েছিলাম তার উপর আরও দেরী হয়ে গেল।

 

আজকেই অফিসের ইনক্রিমেন্ট এপ্রুভাল হল। বেশ আনন্দের সংবাদ। পাশাপাশি একটা দু:সংবাদও আছে। আমাদের অন্য একটি সংস্থা বিলুপ্ত হওয়াই তাদের প্রায় চৌদ্দজনকে টারমিনেট করা হল। খুব খারাপ লাগছে. আজ আর কিছু লিখতেও মন বসছেনা ..