আজ সকালে মা’য়ের সাথে বাক যুদ্ধ হল, বিষয়
খুব সিম্পল – বিয়ে, মা বলছেন তেত্রিশে দিবেন আমি বলি উনত্রিশেই করব। এ নিয়ে রীতিমত
যুদ্ধ বেধে যায়। যাহোক অবশেষে দেখি মা আমারটাতেই সায় দিলেন।
গরম তো প্রচন্ড তার উপর পানি, বিদ্যুতের
সমস্যা তো আছেই।
অফিসে তো মনে করেছিলাম বেশ কিছু কাজ করব,
করা হলনা। আজও হলনা।
কাল ছুটি, বাইরে যাবার একটা প্লান আছে,
নবীনকে সাথে নিয়ে যাব।