আজ সোমবার, ২৭ এপ্রিল, ২০০৯

 

সকালে পানি টেনে বালতি সহ ড্রাম ভরা এখন নিয়মিত অভ্যাসে পরিনত হতে চলেছে। আজও তার ব্যতিক্রম নয়। রীতিমত প্রথমদিকে পানি টানতে টানতে হাত ব্যাথা হলেও এখন সয়ে গিয়েছে।

 

সকালে মা ডিম সেদ্ধ দিয়ে টেবিলে রেখে দিয়েছিলেন, কিছুক্ষন পর দেখেন টেবিলের উপর একটা টিকটিকি, সন্দেহ হল, ব্যাস ফেলে দিতে বললাম। মা একটু বেশ রেগেই গেলেন বটে।

 

পানি তুলে, গোসল সেরে অফিসের জন্য প্রস্তুতি নিলাম। আজ অবশ্য অন্য একটি ব্যপার আছে, একটা শার্ট গিফট্ পেয়েছিলাম সেটই পড়ে যাচ্ছি।

 

অফিসে ঢুকতেই এক চেঞ্জ পেলাম, জীমের একজন ইনচার্জ আমাদের অফিসে নতুন বসছে। দুপুর পর্যন্ত দম ফেলানোর সময় পাওয়া গেলনা এমন।

 

আইটির রাজেশ ভাইয়ের সাথে বেশ অনেকক্ষণ কথা হল, প্রসঙ্গে ‘জুমলা’ বিষয়টি উঠে এল। কি হল নেশাই পেয়ে গেল, যদিও আগেই কিছুট জানতাম, নেশা তো এমনই নেশা কিছু একটা বানাতেই হবে জুমলা দিয়ে। নেটে সার্চিং টিউটোরিয়াল ডাওনলোড একটার পর একটা, প্রায় আঠার পৃষ্টার বেশ কিছু বাংলা টিউটোরিয়াল প্রিন্ট আউটও করলাম।

 

আজ বাসায় নিয়ে, রাতে গিয়ে স্টাডি করতে হবে, দেখা যাক কিছু কি করা যায় কিনা ………..