রোজনামা - ২৮এপ্রিল, ২০০৯ (মঙ্গলবার)
আজ মঙ্গলবার – ২৮এপ্রিল, ২০০৯
আজ সকালে যখন অফিসে উদ্দেশ্যে বাসে আসছিলাম,
পাশ দিয়ে একটা ঢাকা ইউনিভার্সিটির দোতলা বাসে চোখ আটকে গেল। কিছুটা সময়ের জন্য নষ্টালজিক
হয়ে গেলাম। নাহ ! আমার কোন ইউনিভার্সিটি পড়ার কোন অভিজ্ঞতা নেই, কারণ তো খুব সিম্পল
যে সময় পড়বার কথা ছিল ওই সময় অফিসে গিয়েছি।
বাসের সামনের সারিগুলোতে অনেকগুলো মেয়ে
বসে আছে, কেউ হেডফোন লাগিয়ে গান শুনছে, কেউ জানলাতে বাহিরে তাকিয়ে আছে আর ছেলে যে কয়েকটা
দেখা যাচ্ছে তারা গেটের দিকে ঝুলছে, এ ঝোলার মধ্যে এক ধরনের তারুন্য উপভোগ করা যায়।
ফার্মগেট যখন পৌছলাম তখন বুঝতেই পারলাম
এই ফার্মগেট পার হতে প্রায় আধ ঘন্টা লেগে যেতে পারে। এখন এসএসসি পরীক্ষা চলছে। ফার্মগেটের
যে পার্কটা রয়েছে ভেতরে অনেক স্কুল ড্রেস পড়া পরিক্ষার্থী সাথে তাদের বাবা-মা। পরীক্ষার
এখনো বেশ কিছু সময় বাকী। তাই ছেলেপুলেগুলো খুব মনযোগ দিয়ে পড়ছে, ভাবছি এমন পড়া যদি
সবাই সারা বছর সবাই পড়ত তাহলে সবাই ফার্ষ্ট হত।
যাকগে, অফিসে তো নিত্য একটা চাপ আছেই। ভাবছিলাম
মোবাইল বিলগুলো আজ দিয়ে দেব, আজও দেয়া হলনা, কাল ইনশাল্লাহ অবশ্যই দিব।
কিছু ফেসবুক ডেক্সটপ এপ্লিকেশন নিয়ে আজ
বেশ মাথা ঘামালাম। একটা কনটেন্টে আনসাবসক্রাইব করার অনেক চেষ্টা করলাম, হলনা।
যাক, ইদানিং পড়াশোনায় কিছুটা মনযোগ আবার
ফিরে আসতে শুরু করেছে, এটাতেই আনন্দ, পড়ার টেবিলটা চেঞ্জ করে জানালার সামনে নেবার পর
থেকেই একটা আলাদা স্পিরিট কাজ করছে। সেটাই ভাল যদি এতে কিছু কাজ হয়, আমিও সেটার অপেক্ষায়
…………….